spot_img
spot_img

লঞ্চে আগুনের ঘটনায় আরও ২ জনের লাশ উদ্ধার

ঝালকাঠীতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় আরও দুই যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪৩ জনে দাঁড়ালো।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষখালী-সুগন্ধা-গাবখান নদীর মোহনায় এক নারীসহ ২জনের মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল। নিখোঁজদের খোঁজে নদীর পাড়ে ভিড় করছেন স্বজনরা।

এদিকে, নৌ পরিবহনের অধিদফতের ৪ সদস্য বিশিষ্ট তদন্ত দল ঝালকাঠিতে গেছে। আগুন লাগা এমভি অভিযান-১০ লঞ্চ ঘুরে দেখেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ