spot_img
spot_img

রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। দু’দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করতে ২০২২ সালের গোড়ার দিকে এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে ‘কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখার অংশ হিসেবে’ প্রেসিডেন্ট পুতিন তার ইরানি সমকক্ষকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তেহরান-মস্কো সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করা হবে এই সফরের মূল উদ্দেশ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ