spot_img

খালেদা জিয়ার অসুস্থতার জন্য ডা. মুরাদ দায়ী থাকতে পারেন: মাহবুব উদ্দিন খোকন

বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দায়ী থাকতে পারেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর একলাশপুরের অনন্তপুরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হেঁটে জেলে গেলেও কেন বের হয়েছেন হুইল চেয়ারে। তখনকার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) দায়িত্বে ছিলেন। এজন্য সে দায়ী থাকতে পারেন। তার অপচিকিৎসায় এমন হলো কি না তদন্ত করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার চাইলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। কিন্তু তারা (সরকার) তাকে ভয় পায়। তাই তাকে আটক রেখে নাটক করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ