বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বঙ্গভবনের নাটক দেখতে চাই না, আমরা মায়ের চিকিৎসা চাই। অন্যথায় বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি না হলে নোয়াখালীসহ সারাদেশ অচল করে দেওয়া হবে। বিএনপি রাজপথে নামলে এ সরকার পালানোর পথ খুঁজে পাবে না।
বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর একলাশপুরের অনন্তপুরে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন ফারুক বলেন, রাষ্ট্রপতি আপনি চোর ডাকাত সন্ত্রাসীদের সাজা মাফ করে বিদেশে পাঠাতে পারেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কেন আপনি বিদেশ পাঠানোর ব্যবস্থা করছেন না। অবিলম্বে তার মুক্তির ব্যবস্থা করুন।










