spot_img
spot_img

আটকে পড়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ঘোষণা ইন্দোনেশিয়ার

গত ২ দিন ধরে আচেহ উপকূলে সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলে ভাসতে থাকা নৌকা ভর্তি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। তবে ইন্দোনেশিয়া তাদেরকে স্থায়ীভাবে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে না।

বুধবার (২৯ ডিসেম্বর) এই ঘোষণা দেয় ইন্দোনেশিয়া।

আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা বলেন, নৌকায় ভাসতে থাকা ১২০ রোহিঙ্গা যাত্রীকে তারা খাদ্য, ওষুধ ও পানি দিয়ে সহায়তা করবেন।

নৌকাটি বর্তমান আচেহ প্রদেশের প্রশাসনিক জেলা বিরিউইনে অবস্থান করছে এবং এটিকে তীরে আনা হবে।

এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তা মন্ত্রণালয় বলেছে, বুধবার ইন্দোনেশিয়ার সরকার নৌকায় ভাসতে থাকা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভাসতে থাকা আরোহীদের জরুরি অবস্থা বিবেচনা করেই আশ্রয় দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নৌকার অধিকাংশ আরোহী নারী ও শিশু বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ