spot_img

‘বিএনপি নির্বাচনে আসতে পারে বা না পারে সংবিধানের বাহিরে যাওয়ার সুযোগ নেই’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি একেক সময় একেক কথা বলছেন। কখনো বলছেন নির্বাচন কমিশনের কথা, আবার এখন বলছেন তত্ত্বাবধায়ক সরকারের কথা। সংবিধানের বাইরে বাংলাদেশের ভিন্ন কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। তাতে বিএনপি নির্বাচনে আসতে পারে নাই বা পারে।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে না কি বলেছেন যে, সংলাপে কোনো সমাধান হবে না। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন গঠন করা যাবে না। আমাদের প্রশ্ন হলো, মির্জা তাহলে কোন পথে হাঁটতে চান। যদি কোনো অগণতান্ত্রিক, শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কোনো ধরনের পথে এগুতে চেষ্টা করেন তাহলে শক্তভাবে জবাব দেওয়া হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসে নাই। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি নিরপেক্ষ বিএনপির সৃষ্টি হয়েছে। কিছু যে নির্বাচনে অংশগ্রহণ করছে, এ নারায়ণগঞ্জে তৈমূরেরও নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের শিক্ষা হওয়া উচিত যে, কিছু মানুষ আছে যারা গণতান্ত্রিক পথেই হাঁটতে চায়। শুধু শুধু উনারা লন্ডনের একটি ব্যক্তির চাপে বিএনপি নামক দলটিকে নিশ্চিহ্ন করে দিচ্ছে।

তিনি বলেন, প্রতীক বরাদ্দ মাত্র হলো। নির্বাচনের ঢামাঢোল এখন শুরু হয়নি। কাজেই নির্বাচনের ঢামাঢোল যখন শুরু হবে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী যারা এ দলকে ভালোবেসে তার কন্যা নেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে যারা অনুসরণ করে সবাই নির্বাচনের ঢামাঢোলে নেমে যাবে। আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি নেই। নৌকার পক্ষে সবাই নামবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ