spot_img
spot_img

৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে উঠে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হেনেছে বলে গার্ডিয়ান এর এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২০০ কিলোমিটার। যার ফলে দ্বীপপুঞ্জে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। তবে আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখনো ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ ডিসেম্বর একই মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে। তখন সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও সেসময় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ