গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ৫০৯ জন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ৫০৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জন এবং মারা যাওয়া সাত জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৭০ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। তাদের নিয়ে করোনা থেকে মোট ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন সুস্থ হয়ে উঠলেন।
বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২২ হাজার ৬৬৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৬৭টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৪ লাখ ৭২ হাজার ৮১৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৮০ লাখ ১১ হাজার ৯৪০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৪ লাখ ৬০ হাজার ৮৭৫টি।










