২০২২ নববর্ষ উদযাপন বাতিল করে তার পরিবর্তে বেশ কয়েকটি রাজ্যে বন্যার্তদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হিসেবে মোনাজাতের আয়োজন করেছে মালয়েশিয়া।
দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বিন ইয়াকুব তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মমালয়েশিয়া পরিবারকে আজ রাতে পুত্রজায়ার পুত্রা মসজিদে জামায়াতে মাগরিবের নামাজ, সালাত হাজত এবং দুআর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারবেন না তারা রেডিও, টেলিভিশন মালয়েশিয়া এবং টিভি আল-হিজরাহ দ্বারা সরাসরি সম্প্রচার অনুসরণ করতে পারেন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের মসজিদগুলোতে, বিশেষ করে বিভিন্ন রাজ্যের মসজিদগুলোতে দুআ মোনাজাতের জন্য অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান।











