বিএনপির লড়াই আরও বেগবান হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই লড়াই অতি অল্প সময়ের মধ্য দিয়ে এক দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে। এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশনেত্রীকে মুক্তি করতে সক্ষম হবো। আমরা আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবো।
শুক্রবার (৩১ ডিসেম্বর) দলের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একাদশ জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘ভোটাধিকার হরণের কালো দিবসের ৩য় বর্ষপূর্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তিই একমাত্র কথা। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত চাই। এটা আমাদের এক নাম্বার কথা। কারণ তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ৯ বছর সংগ্রাম করেছেন। উড়ে এসে প্রধানমন্ত্রী হন নাই, মানুষকে সাথে নিয়ে হয়েছেন।
ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসর পর থেকে যে ষড়যন্ত্র শুরু করে এদেশ থেকে রাজনীতিকে বিতাড়িত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা এখনো লড়াই করছি, আমাদের লড়াই আরো বেগবান হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে।










