spot_img
spot_img

ভারতে ওমিক্রন আক্রান্ত রোগীর মৃত্যু

ভারতে ওমিক্রনে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৮ তারিখ তিনি দেশটির মহারাষ্ট্র রাজ্যের পুনের একটি হাসপাতালে মারা যান। পরে জানা যায়, ভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত ছিলেন তিনি। ৫২ বছর বয়সী ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ভারতে ফিরেছিলেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন নাইজেরিয়াফেরত ওই ব্যক্তি। পরে গত ২৮ ডিসেম্বর হাসপাতালে মারা যান তিনি। কিন্তু সেই সময় তার ওমিক্রনে আক্রান্ত হওয়ার বিষয়টি জানা যায়নি। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।

এনআইভি রিপোর্ট জানা যায়, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। যার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এছাড়া ডায়াবেটিসের মতো অসুস্থতাতেও তিনি ভুগছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ