spot_img

দেশে আরও তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত

মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হিসেবে দেশে নতুনকরে শনাক্ত হয়েছেন আর তিনজন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

জান যায়, আক্রান্তরা সবাই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন পুরুষ ও দু’জন নারী। পুরুষের বয়স ৬৫ এবং ২ নারীর বয়স ৪৯ ও ৬৫ বছর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ