spot_img

শেখ হাসিনার কারণেই দেশে হাহাকার নেই: তাজুল ইসলাম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম বলেছেন, দেশের মানুষের দুর্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন মৃত্যুকে ভয় না পেয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ঠিক তখনই বিএনপির নেতারা এয়ারকন্ডিশনে বসে সরকারের সমালোচনায় ব্যস্ত, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ময়দানে পাড়া-মহল্লায় খাদ্য-বস্ত্র সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে। শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে হাহাকার নেই বরং দেশের মানুষ স্বস্তিতে দিন কাটাচ্ছে।

শনিবার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবি তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের সরকার। আওয়ামী লীগ সরকার সর্বদাই অসহায় হতদরিদ্র মানুষের পাশে ছিল, আছে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি শুভাশীষ চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল ভূইয়া, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান উজ্জল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ