দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষে সারাদেশে হাতপাখার প্রার্থীদের বিজয়ী করার জন্যে দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
তিনি বলেন, কেউ ভোট ডাকাতি, ভোট কারচুপি করতে চাইলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোট ডাকাত, ভোট চোরদের আজীবনের জন্য প্রত্যাখান করতে হবে।
সোমবার (২ জানুয়ারি) বাদ জোহর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, দেশের বিভিন্ন জায়গায় ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থীদের উপর বিভিন্নভাবে হুমকি, ধমকি ও জুলুম নির্যাতন করা হচ্ছে। যে সব ইউপিতে ইসলামী আন্দোলনের প্রার্থীদের উপর হামলা ও নির্যাতন করা হয়েছে, বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান জালিয়ে দেওয়া হয়েছে আমরা সে সবের সুষ্ঠু বিচার দাবি করছি। দ্রুত সন্ত্রাসী এবং দস্যুদের গ্রেফতার করতে হবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় অনুষ্ঠিত পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদসদ্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বরকত উল্লাহ লতিফ, মাওলানা খলিলুর রহমান, জিএম রুহুল আমিন, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী হেমায়েতুল্লাহ, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা নেছার উদ্দিন ও মুফতী কেফায়েতুল্লাহ কাশফী।










