spot_img

নারায়ণগঞ্জে বিএনপির লোকজন নৌকাকে ভোট দিবে না: তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি দেখিনা কোনো বিএনপির লোক ঘরে বসে আছে। সকল অঙ্গ সংগঠনের লোকেরাই আছে। প্রতিদিন তো সকলের পক্ষে মিছিল করা সম্ভব না। আমিতো দেখিনি কেউ বসে আছে। ঢাকায় এসি রুমে বসে যে যেই কথাই বলুক বিএনপির লোকজন নৌকাকে ভোট দিবে না। তৈমুর আলম খন্দকার রাজপথে গুলি খাওয়া লোক। গরুর মত পুলিশে পিটিয়েছে, বহুবার জেল খেটেছি এই দলের জন্য। আমি নেতাকর্মীদের কাছে পরীক্ষিত ব্যক্তি। কাগজি ফরমায়েশি নারায়ণগঞ্জের মানুষ মানে না। নারায়ণগঞ্জের মানুষ যেমন দল করে তেমনি তারা নারায়ণগঞ্জেরও নাগরিক। তারা নারায়ণগঞ্জের নেতা, জনগণের নেতৃত্ব দেন তারা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড় থেকে গণসংযোগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, ২০১১ সালে আমি বসিনি, আমার দল বসে গিয়েছে। আমাকে দল বসিয়ে দিয়ে এখন যিনি নৌকার প্রার্থী তাকে বেনিফিট দিয়েছে। তাকে জয়লাভ করার সুযোগ করে দিয়েছে। মানুষ বলে সেই প্রার্থীকেই জয়লাভ করানোর জন্য কোনো কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তবে মনে রাখবেন বিএনপির লোকজনকে পিটালেও কারও কথায় তারা নৌকায় ভোট দেবে না।

তিনি বলেন, আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি। আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিয়েছে। বিএনপির লোকেরা নৌকায় ভোট দিবে না বরং নৌকার লোকদের এখন সুযোগ হয়েছে আমাকে ভোট দেওয়ার। কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানিয়ে দিয়েছে, জনগণের বানিয়ে দিয়েছে। সেজন্য শুকরিয়া জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ