spot_img
spot_img

মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের দায়িত্বের মধ্যে পড়ে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করেছেন। এই ধারা অব্যাহত রাখতে আমাদেরও সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রীর মানবিকতার কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াও ছাত্রলীগের কাজ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমি ছাত্রলীগের কর্মী হিসেবে গর্বিত। আমরা এমন এক সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি যখন সারাবিশ্বে করোনা প্রাদুর্ভাব। ওমিক্রনের কারণে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। এখন থেকে নিয়মিত সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটা ছাত্রলীগের এখনকার কাজ।

তিনি বলেন, দুই বছর পরই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। আওয়ামী পরিবার ও দেশের শান্তিকামী মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দাঁড়াবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ