spot_img

হারবে জেনেই তৈমূরকে অব্যাহতি দিয়েছে বিএনপি: হাছান মাহমুদ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে হারবে জেনেই বিএনপি স্বতন্ত্র পদে মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ভোটে তিনি নিশ্চিতভাবেই হারবেন। এজন্য আগেই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে বিএনপি। এ কারণে তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি অনুধাবন করতে পেরেছে যে, তৈমূর আলম খন্দকারের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ