spot_img

স্ত্রীকে প্রাণনাশের হুমকি; ৯৯৯ এ কল পেয়ে ডা. মুরাদের বাসায় পুলিশ

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে আত্মরক্ষার্থে পুলিশের সহযোগিতা চেয়েছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, তাকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ৯৯৯-এ তিনি ফোন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ধানমন্ডি থানা পুলিশকে জানায়। এরপরই পুলিশের একটি দল মুরাদ হাসানের বাসায় যায়।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন তিনি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ