spot_img

বিরোধীদল দমনে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে সরকার: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদল দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আহত হন রিংগন।

ফখরুল বলেন, এই সরকার মূলত এক নায়কতন্ত্রে বিশ্বাসী একটি সরকার। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। যার ফলে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধবংস করে দিয়ে এবং বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

ফখরুল আরও বলেন, আমরা আবারও বলছি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে এবং এই নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণ দেবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ