spot_img
spot_img

২০২১ সালে সারা দেশে দুর্ঘটনায় নিহত ৫৬৮৯

সদ্য বিদায়ী ২০২১ সালে সারা দেশে সড়ক, নৌ ও রেল পথে সবমিলিয়ে ৪ হাজার ৯৮৩টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৬৮৯ জন এবং আহত হয়েছেন ৫ হাজার ৮০৫ জন।

শনিবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত “২০২১ সালের সড়ক দুর্ঘটনা পরিসংখ্যান উপস্থাপন” অনুষ্ঠানে এসব তথ্য জানান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

এ পরিসংখ্যান ও প্রতিবেদনের কাজটি করা হয়েছে পুরোপুরি সেকেন্ডারি তথ্যের ওপর ভিত্তি করে। যেখানে ছিল ইলেকট্রনিক মিডিয়ার তথ্য, ১১টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনলাইন পোর্টালের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং শাখা সংগঠনগুলোর প্রতিবেদন। অনুষ্ঠানের শুরুতে নিহতদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ