spot_img
spot_img

চলতি সপ্তাহে বৃষ্টির আভাস; কমতে পারে তাপমাত্রা

গত কয়েকদিনের তুলনায় বর্তমানে সারাদেশের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এ জন্য স্বাভাবিক সময়ের তুলনায় শীত অনুভূত হচ্ছে কম। আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস এবং রাজধানীতে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া গতকাল কক্সবাজারে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল কক্সবাজারের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১০ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল (১১ জানুয়ারি) পর্যন্ত তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকবে। কালকের পর থেকে তাপমাত্রা কমে যাবে। ১১ জানুয়ারি সন্ধ্যা থেকে আকাশে মেঘ দেখা যাবে। ১৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবান আছে। বৃষ্টির পর তাপমাত্রা আবারও কমে যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ