spot_img
spot_imgspot_img

দেশে একদিনে রেকর্ড ৩১৭১ জনের করোনা শনাক্ত, ৪৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬৭৫ জনে।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৬৪টি টেস্ট করা হয়েছে।

আজ ৯ জুন সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৯৭৫ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ