spot_img
spot_img

১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয়নি, শুধু মালিক বদলেছে : পাক জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিরাজুল হক বলেছেন, ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান স্বাধীন হয়নি, শুধু মালিক বদলেছে। ব্রিটিশরা গিয়েছে আর গমের রঙের মালিকেরা এসেছে।।

আজ (১ জানুয়ারি) সিন্ধু প্রদেশে এক সমাবেশে সিরাজুল হক এসব কথা বলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির কঠোর সমালোচনা করে পাক জামায়াতের আমীর বলেন, ”বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর মাঝেমধ্যে পাকিস্তান সফরে আসেন।”

সিরাজুল হক বলেন, আজ এখান থেকে আমরা আন্দোলন শুরু করছি। ইমরান খানের সরকারের আমলে বিলাওয়াল ইসলামাবাদ পর্যন্ত মুদ্রাস্ফীতির প্রতিবাদে মার্চ করেছিল। আজ সিন্ধুতে আটা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি।

তিনি বলেন, আমরা উজিরে আলা হাউজ ও বিলাওয়াল হাউসের দিকে মার্চ করব। বন্যায় গ্রামের পর গ্রাম ভেসে গেছে। কৃষি ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।

পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, দেশে মা-বোনেরা শীতে রাস্তায় বসে কাঁপছে আর তারা হেলিকপ্টারে মজা করছে।

তিনি আরো বলেন, আমরা পাকিস্তান থেকে কাফেরদের সুদ প্রথার অবসান ঘটাবো। আজ পাকিস্তানের বৈদেশিক মুদ্রা শেষ হয়ে গেছে।

সূত্র : ডেইলি জঙ্গ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ