spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু; শীর্ষে ভারত

বিশ্বে ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুন ২০ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন। তবে বিশ্বে রেকর্ড ছাড়িয়ে দিনে সর্বোচ্চ ১২শ ১৮ জনের মৃত্যু হয়েছে ভারতে।

এদিন দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি রোগী। দিনে সবচেয়ে বেশি, আড়াই লাখ সংক্রমণ চিহ্নিত হয়েছে আমেরিকায়। মৃত্যু হয়েছে সাড়ে ৯শ মানুষের। ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ লাখ ২৪ হাজার শনাক্তের বিপরীতে প্রাণহানি হয়েছে ৬২১ জন। এদিন ব্রাজিলে মারা গেছে চার শতাধিক রোগী।

এছাড়া ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, কানাডায় মৃত্যু হয়েছে ২ থেকে প্রায় ৪শ মানুষের। এ নিয়ে গেলো ২ বছরে বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৬ লাখের বেশি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ