কোভ্যাক্স-এর মাধ্যমে বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে আমেরিকা এবং আগামী মাসগুলোতে আরও কয়েক লাখ টিকা এসে পৌঁছানোর কথা রয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, কোভিড-১৯ সংক্রমণের সাম্প্রতিকতম বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমেরিকা বাংলাদেশকে এই ঊর্ধ্বগতির সংক্রমণের বিরুদ্ধে সহায়তা করার জন্য আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করছে।
তিনি আরও বলেন, এই ডোজগুলো শিক্ষার্থীদের এবং যারা তাদের প্রথম ডোজের জন্য অপেক্ষা করছে, সেই ঝুঁকিতে থাকা মানুষের জন্য টিকাদান প্রক্রিয়া প্রসারিত করতে সাহায্য করবে এবং তারা ওমিক্রন ভেরিয়েন্টের ক্রমবর্ধমান উপস্থিতি থেকে নিজেদের রক্ষা করতে বুস্টার পেতে সক্ষম হবে।










