spot_img

করোনা: আমেরিকাকে টপকে দৈনিক মৃত্যুতে শীর্ষে ভারত

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুনকরে ২০ লাখেরও বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এদিন সর্বোচ্চ ১,২১৮ জনের মৃত্যু হয়েছে ভারতে।

সোমবার দেশটিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজারের বেশি করোনা রোগী। তবে ভারত মৃত্যুতে শীর্ষে হলেও এদিন সবচেয়ে বেশি আড়াই লাখ সংক্রমণ চিহ্নিত হয়েছে আমেরিকায়। দেশটিতে মারা গেছে সাড়ে নয়শ’ মানুষ।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ১ লাখ ২৪ হাজার শনাক্তের বিপরীতে প্রাণহানি হয়েছে ৬২১ জন। এদিন ব্রাজিলে মারা গেছে চার শতাধিক করোনা রোগী। এছাড়া ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, কলম্বিয়া, কানাডায় মৃত্যু হয়েছে দুই থেকে প্রায় চারশ’ মানুষের।

এ নিয়ে গত ২ বছরে বিশ্বে মোট প্রাণহানি হয়েছে ৫৬ লাখ ৯১ হাজারের বেশি। আর সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৭ কোটি ৭৭ লাখের বেশি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ