spot_img
spot_img

জার্মানিতে সড়কে দায়িত্ব পালনকালে দুই পুলিশকে গুলি করে হত্যা

জার্মানিতে সড়কে দায়িত্ব পালনকালে একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকালে ফ্রান্স সীমান্তবর্তী রাইনল্যান্ড রাজ্যের কুসেল জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সোমবার বিকেলে দায়িত্ব পালনের সময় ২৯ বছর বয়সী এক পুরুষ ও ২৪ বছর বয়সী এক নারী পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে অপর এক ব্যক্তিকে। এছাড়া হামলায় যারা সহযোগিতা করেছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, ঘটনার আগে নিহত পুলিশ সদস্যরা রেডিওতে দুটি বার্তা পাঠায়। তার একটিতে তারা জানান, একটি সন্দেহভাজন গাড়ি আটক করা হয়েছে। এরপরের বার্তায় তারা বলেন, গাড়িটি থেকে তাদের লক্ষ্য তরে গুলি চালানো হচ্ছে। এরপরই রেডিও সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ