চলতি বছরের জুন মাসের মধ্যেই বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এরই মধ্যে সেতুর মূল কাজ ৯৬ ভাগ শেষ হয়েছে। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৯০ দশমিক ৫০ ভাগ।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সেতু বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী।
ওবায়দুল কাদের আরও বলেন, যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে, তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।











