বেলারুশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদেরকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। একইসঙ্গে মার্কিন নাগরিকদের বেলারুশ ভ্রমণ না করার জন্যও সতর্ক করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব নির্দেশনা জারি করেছে।
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তাদের বিবাদের কয়েক ঘণ্টার মাথায় বেলারুশের অবস্থানকারী মার্কিন নাগরিকদের বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়।
নিরাপত্তা পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ফেব্রুয়ারির গোড়ার দিকে ইউক্রেনের সঙ্গে বেলারুশ সীমান্তের কাছে সামরিক উপস্থিতি ৩০ হাজারে উন্নীত করতে চায় রাশিয়া। ওয়াশিংটনের কাছে এর প্রমাণ রয়েছে।
তিনি আরও বলেন, মস্কোর পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দুই ঘণ্টারও কম দূরত্বের এলাকায় থাকবে রুশ সেনারা।
তবে রাশিয়া বলেছে, যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে আমেরিকা।
সূত্র: পার্সটুডে










