spot_img
spot_img

‘আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে’

আমেরিকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাংগ বলেছেন, শেষ পর্যন্ত হয়তো তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে যুদ্ধ লেগেই যাবে।

সোমবার (৩১ জানুয়ারি) এনপিআর রেডিও-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, মার্কিন পদক্ষেপের কারণে তাইওয়ান যদি বেপরোয়া হয়ে ওঠে এবং স্বাধীনতা অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে তাহলে আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। তবে চীন শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চায়।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দিয়ে বলেছেন, যারাই তাইওয়ানের স্বাধীনতার কথা বলছে তারাই আগুন নিয়ে খেলছে।

এরপর বাইডেন বলেছেন, দুই দেশেরই উচিত পরিস্থিতি যাতে যুদ্ধে না গড়ায় সে চেষ্টা করা।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ