spot_img
spot_img

আমেরিকার বাণিজ্যিক জাহাজে হুথিদের মিসাইল হামলা

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনিদের সমর্থনে, লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি যোদ্ধারা।

বুধবার (৩১ জানুয়ারি) এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

সারি বলেন, “কেওআই নামক একটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে উপযুক্ত নৌ-মিসাইল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেটি দখলকৃত ফিলিস্তিনের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।”

প্রসঙ্গত, বাণিজ্যিক জাহাজে আক্রমণের ঠিক ঘন্টা-খানেক আগেই লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস গ্রাভেলি’ লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালায় হুথিরা।

সারি আরো বলেন, “যতক্ষণ না পর্যন্ত গাজ্জায় ইসরাইলি আগ্রাসন বন্ধ ও অবরোধ তুলে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।”

সূত্র: প্রেস টিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ