spot_img
spot_img

ঝিনাইদহে মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাধা ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহে হাত-পা বাধা অবস্থায় ইসমাইল হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসমাইল হোসেন সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে।

আজ সোমবার (১ মার্চ) সকালে সদর উপজেলার বাজারগোপালপুর কলুপাড়ার একটি ভাড়াবাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাজারগোপালপুর বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেনের ভাড়া বাসার নিজ কক্ষে হাত-পা বাধা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরিবারের লোকজন। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ও পুলিশের ধারণা ওই মাদ্রাসা শিক্ষককে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হাত-পা বেঁধে ঘরের কাঠামোর সাথে ঝুলিয়ে হত্যা করেছে। সদর থানার ওসি মিজানুর রহমান মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ