spot_img

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলসহ ৩ নেতার সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের তিন নেতা।

রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা দেখা করেন।

তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি সদস্যসচিব আব্দুস সালাম।

জানা গেছে, আজ সোমবার স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিষয়ে আলোচনা করেছেন ওই তিন নেতা।

গত বছরের ২৫ মার্চ থেকে সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার পর থেকে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন। প্রথম দফার পর পরিবারের আবেদনে আরো ৬ মাস সাজা মওকুফ করা হয়, যার মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হওয়ার কথা।

গুলশানের বাসায় খালেদা জিয়ার ভাই-বোন ও তাঁদের পরিবারের সদস্যরা ছাড়া অন্য কেউ দেখা করতে পারেন না। দলের পক্ষ থেকে খালেদা জিয়া ‘গৃহবন্দি’ বলে অভিযোগ করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ