রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে বেলারুশের সীমান্তে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডে বৈঠকে শিগগিরই দুই পক্ষ আবার একত্রিত হবে।
বেলারুশের সংবাদমাধ্যম বেলটা নিউজের বরাত দিয়ে সোমবার এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে সোমবার বেলারুশ সীমান্তে প্রিয়াপাত নদীর কাছে দুই দেশের প্রতিনিধিদল বৈঠকে মিলিত হয়।
ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসাই রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াকের নেতৃত্বে ইউক্রেনের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
অপরদিকে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি ও পার্লামেন্ট সদস্য লিউনিদ স্লাতস্কি।
আলোচনার বিষয়ে দুই পক্ষই নিজ নিজ দেশের রাজধানীতে ফেরত গিয়ে অবস্থা জানাবে এবং পরবর্তী বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা-পরামর্শ করে নিবে।
সূত্র : বিবিসি












