সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

বৈষম্যহীন শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

আজ শনিবার (১ মার্চ) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় স্বাগত জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমি বিশ্বাস করি বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেই সঙ্গে আশা করছি এই নতুন দল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।

তিনি বলেন, আমি মনে করি বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল যে রকমভাবে কাজ করছে, সেভাবে কাজ করলেই শুধু হবে না। তাদের নতুন চিন্তা ও নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালনা করতে হবে। যে স্বপ্ন ও যে আশা-আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল, জুলাইয়ের বিপ্লবের পর সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।

নতুন দলের প্রতি আহ্বান জানিয়ে এ অভিনেতা বলেন, মানুষ সমালোচনা করবে। তবে সেই সমালোচনাগুলোকে আপনারা সুন্দরভাবে গ্রহণ করবেন এবং তার মধ্যে থেকে যদি আপনাদের জন্য উপকারী কিছু থাকে, সেটি অবশ্যই গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, আপনাদের শুভ কামনা করছি। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে— তা নয়। ক্ষমতার বাইরে থেকেও অনেক কিছু করা যায়। কাজেই দলের কাজ হলো— মানুষের কথা চিন্তা করা এবং তারা কী চায় তা প্রাধান্য দেওয়া। আশা করি সে কথা চিন্তা করে আপনারা আপনাদের দল পরিচালিত করবেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img