spot_img

আফগানিস্তান নিয়ে ভুল বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন মুফতী ত্বাকী উসমানী

পাকিস্তানের বিশিষ্ট আলেম মুফতি তকি উসমানি তার জুমার বয়ানে দেওয়া একটি তথ্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি স্বীকার করেন যে, বয়ানে উল্লেখিত একটি তথ্য ভুয়া ভিডিওর ওপর ভিত্তি করে দেওয়া হয়েছিল।

জানা যায়, গত জুমার বয়ানে তিনি একটি ভিডিওর প্রসঙ্গ টেনে বলেছিলেন, আফগানিস্তানকে সহায়তা প্রদানের জন্য ইসরাইল ও ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি নিশ্চিত হন যে, ওই ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

টুইট বার্তায় মুফতি তকি উসমানি বলেন, “গত জুমার বয়ানে আমি একটি ভিডিওর বরাত দিয়ে বলেছিলাম যে, আফগানিস্তানকে সহায়তা প্রদানের জন্য ইসরাইল এবং ইন্ডিয়া একটি চুক্তি করেছে। কিন্তু এখন জানতে পারলাম যে, ওই ভিডিওটি ভুয়া ছিল।”

নিজের ভুলের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে তিনি আরও লেখেন, “আমি অত্যন্ত মর্মাহত যে, এই ভিডিওটির কারণে আমি বিভ্রান্ত হয়েছিলাম। আমি এর জন্য মহান আল্লাহর কাছে ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করছি। আমার পূর্ণাঙ্গ বয়ানটি এখন প্রকাশ করা হচ্ছে, তবে সেখান থেকে এই অংশটুকু বাদ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে আরও সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ