এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্র-সংশ্লিষ্ট গণমাধ্যম বলেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী জীবিত ও সুস্থ আছেন এবং মাঠের পরিস্থিতি পরিচালনায় অবিচল ও দৃঢ় রয়েছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও মেহর জানায়, খামেনেয়ী “মাঠের পরিস্থিতি পরিচালনায় অবিচল ও দৃঢ়” আছেন।
তাসনিম ও মেহরের এই প্রতিবেদনের সঙ্গে রয়টার্স ও ইসরাইলি গণমাধ্যমের দাবির সাংঘর্ষিকতা তৈরি হয়েছে। রয়টার্স ও ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, আজ আমেরিকা-ইসরাইলের বিমান হামলায় খামেনেয়ী নিহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা











