spot_img

সামরিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অভিযানের ঘোষণা দিলো ইরান

আমেরিকা ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও শক্তিশালী সামরিক অভিযান শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, এই অভিযানে দখলকৃত ভূখণ্ডে থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু এবং আমেরিকার সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়া হবে।

এদিকে তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার পরবর্তী অন্তর্বর্তীকালীন সময় তত্ত্বাবধান করবেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের সদস্যরা। (গার্ডিয়ান কাউন্সিল হলো ইরানের গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক ও নীতিনির্ধারক সংস্থা।)

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনি তাঁর কার্যালয়ে আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন। তাঁর প্রতি সম্মান জানিয়ে ইরানে সাত দিনের সরকারি ছুটি এবং চল্লিশ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

সুত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ