spot_img

এবার ইউরোপের সাইপ্রাসে ইরানের হামলা

ইউরোপের সাইপ্রাসের দিকে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেখানে হাজারো ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। খবরটি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

শনিবারের (১ মার্চ) এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে জন হিলি বলেন, তারা মনে করেন না ক্ষেপণাস্ত্র দুটি সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এই ঘটনা দেখাচ্ছে, অঞ্চলজুড়ে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখানো এক শাসনের পক্ষ থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে। আর এ কারণেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, শনিবার ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজের মধ্যে এসে পড়েছে।

সূত্র: স্কাই নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ