বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে করা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে বুয়েটে ছাত্ররাজনীতি চলতে বাধা নেই। সোমবার (১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের এ আদেশ বিশ্ববিদ্যালয় মেনে নিতে বাধ্য উল্লেখ করে বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় তাদের নিয়মে চলে। কিন্তু কোর্টের আদেশ আমাদের শিরোধার্য।’
তিনি বলেন, আমাদের তো একটা না একটা ডিসিশন ফলো করতে হবে। যেটা ২০১৯ সালে পাস হয়েছে সেটা কঠোরভাবে আমাদের ফলো করতে হবে। আমি একজনের জন্য ফলো করবো, আরেকজনের জন্য করবো না- তা হয় না। অন্যদের ক্ষেত্রে সেটিই ফলো করতে হবে। যদি ভবিষ্যতে পরিবর্তন হয়, নতুন রুল আসে, তখন সেটা ফলো করা হবে।











