spot_img

ইসরাইলি প্ররোচনার কারণেই যুদ্ধে জড়িয়েছে আমেরিকা: ইরান

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি ‘ভুল হিসাব’ ও প্ররোচনার কারণেই আমেরিকা যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি বলেন, বিশ্বের কেউ এখন আর মার্কিন কূটনীতিকে বিশ্বাস করতে পারেন না। তারা কূটনীতি ও আলোচনাকে কেবল তাদের দাবি চাপিয়ে দেওয়ার অথবা শক্তিপ্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

বুধবার (১ এপ্রিল) আল-মাসরি আল-ইউম পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, ইরানের নতুন নেতা মোজতবা খামেনি পূর্ণ সুস্থ রয়েছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই তিনি জনসমক্ষে আসছেন না।

বাঘাই বলেন, ইরানের সাধারণ মানুষ বর্তমানে আমেরিকার সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা কূটনীতির বিষয়ে কথা বলতে প্রস্তুত নয়। কারণ, যুক্তরাষ্ট্র আগের আলোচনাগুলোকে কেবল তাদের শর্ত চাপিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে।

গত মাসে ইরানের মিনাবে শাজারেহ তাইয়েবাহ বালিকা বিদ্যালয়ে হামলার উদাহরণ টেনে তিনি বলেন, ওই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছে। এটি গত এক মাস ধরে যুক্তরাষ্ট্রের চালানো নৃশংসতার একটি উদাহরণ মাত্র।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ