শুক্রবার | ১২ ডিসেম্বর | ২০২৫

মে মাসে ইসলামাবাদে লং মার্চের ঘোষণা দিয়েছে ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান তার দলের কর্মী ও সমর্থকদের মে মাসের শেষ সপ্তাহে ইসলামাবাদের দিকে মিছিল করতে বলেছেন।

শনিবার (৩০ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় এসব এই ঘোষণা দিয়েছেন।

পিটিআই প্রধান বলেন, বিদেশী মদদপুষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে দেশে একটি দুর্নীতিবাজ সরকার চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে পাকিস্তানের জনগণকে অপমান করা হয়েছে।

তিনি প্রত্যেক পাকিস্তানিকে, পিটিআই সমর্থক হোক বা না হোক, মে মাসের শেষ সপ্তাহে ইসলামাবাদের দিকে যাত্রা করার জন্য তার দেশের নির্মম অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান।

পিটিআই ইতোমধ্যে করাচি, পেশোয়ার এবং লাহোরে তিনটি বিশাল সমাবেশ করেছে যেখানে তিনি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন।

সূত্র: এরআরওয়াই

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img