অষ্ট্রেলিয়া যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি ও মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। “আইসিএমজি অষ্ট্রেলিয়া” কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক “মাঈদায়ে কুরআন” সম্মেলনে অংশ নিতে তৃতীয় বারের মতো মেলবোর্ন যাচ্ছেন।
আগামীকাল বৃহস্পতিবার (২ মে) সকালে অষ্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন।
আগামী ৪ মে মেলবোর্ন থেকে এ সম্মেলন শুরু হবে। সিডনি ও পার্থে সম্মেলনের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন “ICMG অষ্ট্রেলিয়া” এর প্রধান রমাদ্বন ওযকান।











