শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, শ্রমিকদের বিষয়ে মালিকদের উদার মানসিকতা থাকতে হবে।
সোমবার (৩১ মে) উন্নয়ন সমন্বয় এবং কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কর্মক্ষেত্রে হয়রানি নিরসন এবং আইএলও কনভেনশন ১৯০: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে শিল্পমন্ত্রী এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, শ্রমিকদের ভালো রেখেই দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদের সেফটি সিকিউরিটি ও ইকনোমি নিশ্চিত করতে হবে। শ্রমিক ছাড়া মালিক থাকবে না, মালিকদেরকে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উদার মানসিকতা থাকতে হবে।
শিল্পমন্ত্রী আরও বলেন, আইএলও কনভেনশন অনুযায়ী আমরা শিল্প কারখানাসহ সবক্ষেত্রেই শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছি। কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তা, সুরক্ষা এবং হয়রানি নিরসন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।











