spot_img

খিলক্ষেতে ফ্লাইওভারের নিচে কোমর পানি; সড়কে দীর্ঘ যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি হওয়ায় খিলক্ষেতে বিমানবন্দর সড়কে ফ্লাইওভারের নিচে জলাবদ্ধতা তৈরি হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১ মে) ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টা টানা বৃষ্টি হয়। এতে বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারের নিচের বিমানবন্দর সড়ক পানিতে ডুবে যায়।

বৃষ্টির পানিতে সড়ক ডুবে যাওয়ার ফলে প্রগতি সরণি হয়ে ফ্লাইওভার দিয়ে যেসব যানবাহন এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সেগুলো চলতে বাধাগ্রস্ত হয়। গাড়িগুলো চলছে ধীরগতিতে। এতে খিলক্ষেত থেকে মালিবাগ পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

অন্যদিকে মহাখালী থেকে এয়ারপোর্ট যাওয়ার সড়কেও দীর্ঘ যানজট দেখা গেছে।

এ ব্যাপারে ট্রাফিক বাড্ডা জোনের এসি সুবির রঞ্জন দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় ফলে বিশ্বরোড ও তিনশ ফুট এলাকা পানিতে ডুবে যায়। বিমানবন্দর সড়কে খিলক্ষেত ফ্লাইওভারের নিচেও কোমর পানি জমে। পানি সরানোর ব্যবস্থা না থাকায় দুই রুটেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ