spot_img

লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে বাংলাবাজার-শিমুলিয়া রুটে

আড়াই ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে বাংলাবাজার-শিমুলিয়া রুটে।

মঙ্গলবার (১ জুন) দুপুর ১২টা থেকে বৈরী আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হলে লঞ্চ চলাচল ফের স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বৈরী আবহাওয়া ও বাতাসের কারণে পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি হচ্ছে। তাই ৯টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে ওঠে।

সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়েছিল।তবে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ