spot_img

দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না: তথ্যমন্ত্রী

দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছে, দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন অগ্রগতি নিয়ে বিএনপি চিন্তিত নয়।

আজ মঙ্গলবার (১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকের সমস্ত সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক এবং অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ ধনী ছিল।

তিনি আরো বলেন, আজকে অনেক সূচকে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ