spot_img

দুই বছর পর রফতানি হবে ৮০ বিলিয়ন ডলারের: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দুই বছর পর বাংলাদেশের রফতানি হবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার। এ বছর আমরা ৫১ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি হবে বলে আশা করা যাচ্ছে।

মঙ্গলবার (৩১ মে) চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘২৯তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২’ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রফতানি দিন দিন বাড়ছে। আমাদের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক। বিশেষ উদ্যোগ নেওয়ার কারণে আমাদের আরও ৫ থেকে ৬টি পণ্য বছরে এক বিলিয়েনের বেশি রফতানি করবে। দেশের রফতানি বৃদ্ধির কারণে ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সরকার সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দেশে একের পর এক শিল্প কলকারখানা গড়ে উঠছে। পণ্য উৎপাদন বাড়ছে। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। জাতিসংঘ নির্ধারিত আগামী ২০৩০ সালের এক বছর আগেই বাংলাদেশ সফলভাবে এসডিজি অর্জন করবে এবং ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ