spot_img
spot_img

আইম্মা পরিষদের আগামীকালের ওলামা সম্মেলন স্থগিত

কথিত ‘গণকমিশন’ কর্তৃক দেশের সম্মানিত ১১৬ জন আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে বানোয়াট শ্বেতপত্র প্রকাশের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে।

আগামীকাল ২ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ (১ জুন) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আগামীকালের ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে।

এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আগামীকাল (২ জুন) বেলা ১২টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ