spot_img

নারী সহিংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন এরদোগান

নারী সহিংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানী আঙ্কারায় নারী সহিংসতার বিরুদ্ধে লড়াই শীর্ষক ৪র্থ জাতীয় কর্মপরিকল্পনার প্রচার সভায় এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এরদোগান বলেন, নতুন কর্মপরিকল্পনার মাধ্যমে নারী সহিংসতার বিরুদ্ধে লড়াইকে আমরা আরো জোরদার করছি।

আমাদের নতুন কর্মপরিকল্পনার প্রথম লক্ষ্য হলো সহিংসতা মোকাবিলায় দেশের আইন ও তার বাস্তব প্রয়োগের কার্যকারিতা নিয়ে পর্যালোচনা করা।

আঞ্চলিক মূল্যবোধের সাথে অসঙ্গতি থাকার অভিযোগে আজকের ইউরোপীয় চুক্তি থেকে তুরস্কের সরে আসার বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, নারী কিংবা সহিংসতার বিরুদ্ধে আমাদের লড়াই ইস্তাম্বুল কনভেনশনের কারণে শুরু হয়নি এবং তা থেকে নিজেদের প্রত্যাহার করার কারণে শেষও হবে না।

উল্লেখ্য, ইস্তাম্বুল কনভেনশনটি এবছরের শুরুতে হওয়ার কথা থাকলেও এরদোগান স্বাক্ষরিত এক ডিক্রির কারণে তার সময় পিছিয়ে দিয়ে ১ জুলাই নির্ধারণ করা হয়েছিলো।

গত ১৯ মার্চ তারা ইস্তাম্বুল কনভেনশন থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এবিষয়ে দেশটির দাবী ছিলো, কনভেনশনে সম্পন্ন হতে যাওয়া ইউরোপীয় চুক্তিটি তাদের আঞ্চলিক ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক। তাছাড়া তুরস্কের বিভিন্ন আইন নারীদের যথেষ্টই সুরক্ষা দিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ